ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধানদিয়ায় নৌকা প্রতীকে ভোট চেয়ে মুস্তফা লুৎফুল্লাহ’র জনসভা

admin ঢাকা
আপডেট: 22 December 2018, 20:36

ধানদিয়া (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটার ধানদিয়ায় মহাজোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুস্তাফা ল্ৎুফুল্লাহকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. সহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাস্টার সহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট মুস্তাফা ল্ৎুফুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনিত, উপজেলা সহ সভাপতি সন্তোষ কুমার বিশ্বাস।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. তবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদী, জেলা মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিশাখা তপন সাহা, ধানদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল আমিন মিলন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিম মাসুম খাঁ প্রমুখ।
সভায় মুস্তাফা লুৎফুল্লাহ বলেন, বিএনপি প্রার্থী হাবিব বহু মামলার আসামি। যার মধ্যে তিনটি মামলার বাদী তার দলের লোক। ১০ বছর তিনি নিজেকে আড়াল করে রেখেছেন। সুতারাং ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে তালা কলারোয়ার সচেতন মানুষ তাকে ভোট দিতে পারেন না। বরং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *