ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নে নৌকার পক্ষে মিছিল

admin ঢাকা
আপডেট: 22 December 2018, 20:32

রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি: মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নে নৌকার পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে ঝাঁপা ইউনিয়নের ২ নংওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী স্বপন ভট্টাচার্য্যরে নৌকা মার্কার পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়। রাজগঞ্জ হাইস্কুল মাঠে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের আগমন উপলক্ষ্যে ও জনসভা সফল করার লক্ষ্যে ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের উদ্যোগে তরিকুল ইসলাম ও রনির নেতৃত্বে নৌকার পক্ষে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঝাঁপা জেলা প্রশাসক ভাসমান সেতুর মোড় অনাথের ঘাট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভাসমান সেতুর মোড়ে শেষ হয়।
এসময় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আকবর আলী, আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান, ডা. কাসেম আলী, মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, মোসলেম উদ্দিন, সাহেব আলী, জালাল সরদার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামিনুর রহমান, যুবলীগ নেতা মহিনুর রহমান, আবু জাফর, ছাত্রলীগ নেতা সবুজ হোসেন, সোহাগ হোসেন, শাহিন, শেখর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *