ঢাকাSaturday , 22 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিবপুরে ও মাটিয়াডাঙ্গায় নৌকা প্রতীকের বিশাল জনসভা: এমপি রবিকে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করার প্রত্যয়

admin ঢাকা
আপডেট: 22 December 2018, 20:29

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) বিকালে শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। আমার নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশানুযায়ী উন্নয়ন করেছি। নির্বাচনী এলাকার অসমাপ্ত কাজগুলো শেষ করে মডেল উপজেলা উপহার দিতে চাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি প্রমুখ।
নির্বাচনী জনসভায় শিবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভাস্থলে সমবেত হলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে সভাস্থল। এসময় জনসমুদ্রে পরিণত হয় পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সাবেক সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, কাজী মারুফ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি।

এ দিকে, শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে মাটিয়াডাঙ্গা বাজারে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, দেশের উন্নয়ন ও শান্তির জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার বিকল্প নেই। বারবার দরকার জননেত্রী শেখ হাসিনা সরকার। শান্তি ও উন্নয়নের স্বার্থে সর্বস্তরে নৌকার পালে হাওয়া লেগেছে, এই গণজোয়ারে নৌকার বিজয় নিশ্চিত হবে। দেশের উন্নয়নে মুক্তিযুদ্ধের পক্ষের প্রতীক নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকায় ভোট দিতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ মন্ডল, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা) প্রমুখ। নির্বাচনী পথসভা শেষে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আমিনের মাজার জিয়ারত করেন এমপি রবি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মফজুলার রহমান খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ এস.এম রেজাউল ইসলাম, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভৈরব দাস প্রমুখ। সভা পরিচালনা করেন থানা যুবলীগের সহ-সভাপতি এস.এম নাজমুল হুদা পিন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *