বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা
(গতকালের পর) ১৬ আগস্ট ১৯৭১: খানসেনাদের খাদ্য বোঝাই একটি লঞ্চ কপোতাক্ষ নদ দিয়ে যাওয়ার সময় জালালপুর গ্রামে অবস্থানরত মুক্তিযোদ্ধারা সেটি আক্রমণ করে। তারই প্রতিশোধ নিতে খানসেনারা জালালপুর গ্রামে ঢুকে বাড়িঘর পুড়িয়ে দেয় এবং বহু মানুষকে হত্যা করে।
২০ নভেম্বর ১৯৭১: মাগুরায়, তালা মুক্তিবাহিনীর সাথে পাকসেনা ও রাজাকারদের একটি খ-যুদ্ধ হয়। খবর পেয়ে আরও পাকসেনা যেয়ে তাদের সঙ্গে যোগ দেয় এবং মুক্তিযোদ্ধারাও প্রস্তুতি নেয়। এ যুদ্ধে বেশ কয়েকজন মুক্তিসেনা শহীদ হন এবং কয়েকজন নিরীহ গ্রামবাসী পাকসেনাদের গুলিতে মারা যায় (চলবে)। সূত্র: জেলা প্রশাসনের তথ্য বাতায়ন

Leave a Reply