কাকডাঙ্গায় নৌকা প্রতীকের নির্বাচনী সভা
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ডে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে ও বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রভাষক ও কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন।
আরও উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম, ইউপি সদস্য ইয়ার আলী, সাবেক ইউপি সদস্য আবদুল গফুর, ইউপি সদস্য নজরুল গাজী, সাবেক ইউপি সদস্য আরশাদ আলী, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মফিজুল, মহিলা সদস্য রুবিনা খাতুন।

Leave a Reply