তালা উপজেলা যুবদলের সম্পাদক আটক!
ডেস্ক রিপোর্ট: তালা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন উল্ল্যাহকে (৪৬) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে তালা সদর ইউনিয়নের বারুইহাটি ঈদগাহের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ইয়াছিন উল্ল্যাহ ওই গ্রামের আলউদ্দিন সরদারের ছেলে।
তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি তাকে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তবে, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply