ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানুষকে শান্তিতে রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে: স্বপন ভট্টাচার্য্য

admin ঢাকা
আপডেট: 21 December 2018, 22:15

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ২০১৩/১৪ সালে জামায়াত-বিএনপি চক্রের ভয়াবহ চক্রান্তের কথা দেশের মানুষ এখনো ভুলতে পারেননি। দেশের মানুষ এখন নিজেদের ভাল বুঝতে শিখেছেন। ওই চক্রান্তের ফাঁদে আর মানুষ পা দেবে না। দেশের মানুষ শান্তি চায়। স্বস্তিতে বসবাস করতে চায়। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে গত ১০ বছর যাবত সেই শান্তি ও স্বস্তিতে রেখেছেন। দেশের সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরলস কাজ করে চলেছেন। সারা বিশ্বে আজ বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে ৩০ তারিখে নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। কেবল নৌকা জিতলে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে পাবো। মণিরামপুরের সদর ইউনিয়নের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর ইউনিয়নের বাকোশপোল বাজার, দেবিদাসপুর-জামতলা বাজার ও জালঝাড়া মাদ্রাসা মোড়ে অনুষ্ঠিত এসব পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান।
এ সময় বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, জেলা সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, এম,এম নজরুল ইসলাম, এডভোকেট বছির আহম্মেদ খান, সন্দীপ ঘোষ, যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী তাজাম্মুল হোসাইন টিটো, যশোরস্থ মণিরামপুর কল্যাণ সমিতির সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল গণি, ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রলীগ নেতা মাহবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *