ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে ফিংড়ীর বালিথায় উঠান বৈঠক

admin
December 21, 2018 10:11 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ সদর আসনে মহাজোটের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিজয়ী করার লক্ষ্যে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিথায় এ উঠান অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল মামুন মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেস, জাহিদুল আনোয়ার, যুগ্ম-সম্পাদক মহাদেব কুমার ঘোষ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, সদস্য সজিব হোসেন, বায়দুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান, আফছার উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজাদ হোসেন প্রমুখ।
অপরদিকে সন্ধ্যায় আগামী ২৪ ডিসেম্বর ফিংড়ী ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা কে সফল করার লক্ষে গোবরদাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।