ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা ব্লাড ব্যাংকের কম্বল বিতরণ

admin ঢাকা
আপডেট: 21 December 2018, 22:03

ডেস্ক রিপোর্ট: শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল সাতক্ষীরা ব্লাড ব্যাংক পরিবার।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ কম্বল বিতরণ করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণের উদ্বোধন করেন। চলতি শীত মৌসুমে এটি সাতক্ষীরা ব্লাড ব্যাংকের দ্বিতীয় শীতবস্ত্র বিতরণ। এদিন সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকার ১শ ২০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এছাড়াও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে আরও কম্বল বিতরণ করা হবে বলে জানান অ্যাডমিন প্যানেলের প্রধান তন্ময় হাজরা। এ মহতী উদ্যোগে সহযোগিতা করেছেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক শাহিনুল হক, প্রভাষক তারেক খালিদ, প্রভাষক ইদ্রিস আলী, বাগেরহাট সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার ওয়ালিদ হাসান, তরিকুল ইসলাম, প্রবাসী নাজমুল হাসান পাপন, আরাফাত হোসেন, ইমাম হাসান, শরিফুল ইসলাম, যিকু চৌধুরি, আলামিন ইসলাম, আমিনুর রহমান, তারিকুল ইসলাম তারিক, রাশিদুল ইসলাম, অনুপম মণ্ডল, আব্দুর রহিম, কবিরুল ইসলাম ও সাদিয়া আফরিন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্লাড ব্যাংকের অ্যাডমিন প্যানেলের সদস্য তন্ময় হাজরা, মঈনুল আমিন মিঠু, ইসমাইল হোসেন, রাত্রি মণ্ডল, আকতারুজ্জামান, তোহা, ফিরোজ, সাকিব, জিয়াউর রহমান, অপু, নাহিদ, আবদুল্লাহ, হেলাল, আজম, ছন্দা, দিশা, রিমা, বিদ্যুৎ, ওহাব, শান্তা, হৃদয়, সুমাইয়া, সাদিয়া, একরামুল, খালিদ, আল আমিন, কামরুল প্রমুখ।
উল্লেখ্য, সাতক্ষীরা ব্লাড ব্যাংক সাতক্ষীরাসহ সারা দেশে নিয়মিত বিনামূল্যে রক্ত সরবরাহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *