নলতায় আ’লীগের নির্বাচনী সভা
নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতা ইউনিয়নের ইন্দ্রনগর ফুটবল মাঠে শুক্রবার বিকাল ৪টায় আওয়ামী লীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৬ নং ওয়ার্ড সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ মোড়ল, সিরাজুল ইসলাম পাড়, আব্দুল করিম, রুহুল আমিন, মেহেদী হাসান প্রমুখ।

Leave a Reply