কালিগঞ্জে গ্রেফতার ৬
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ৬ নাশকতা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের মোকছেদ আলী বিশ্বাসের ছেলে মজিদ বিশ্বাস, নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের আফসার আলীর ছেলে আসাদুল ইসলাম, তারালী গ্রামের এলাহী বক্সের ছেলে আলতাফ হোসেন ওরফে খোকন, ভাড়াশিমলা গ্রামের মৃত খাঁন মতিয়ার রহমানের ছেলে আমিনুর ইসলাম, একই গ্রামের শেখ মাদার আলীর ছেলে শেখ সালাহউদ্দিন, রহমতপুর গ্রামের দলিল উদ্দিনের ছেলে ইউনুস আলী।
থানার সহকারি উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, কালিগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। শুক্রবার সকালে আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply