কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) কেশবপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ আব্দুল আজিজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাংবাদিক শেখ শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল, যুবলীগের আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, আনছার আলি, মিন্টু প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
