ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাড়ি-ঘর ভাঙচুরের প্রতিবাদে আ’লীগ কর্মীর সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 21 December 2018, 20:42

শিবপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক মানির বিরুদ্ধে এমপি রবির পোস্টার ছেড়ার অভিযোগ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এক আ’লীগ কর্মীর বাড়ি-ঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের মৃত সুরোত আলীর ছেলে মো. আকবার আলী এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর শুধু মাত্র আওয়ামীলীগ করার কারণে বর্তমান শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানির ভাই গোলাম কিবরিয়া, আবু বক্কর, রফিকুলসহ কয়েকজন আমাকে দিয়ে জোরপূর্বক তাদের মল (মানুষের) পরিষ্কার করিয়ে নেয়। তারপরও আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ছেড়ে যায়নি। তাদের ভাই মানি এখন আওয়ামী লীগের বড় নেতা। সে আমার সন্তানদের জামায়াত-বিএনপি বানিয়ে ফায়দা লুটার চেষ্টা করছেন। অথচ এক সময় অত্র এলাকায় আমার পরিবারসহ মাত্র কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ করতেন।
তিনি আরো বলেন, আমার ৩ ছেলের মধ্যে বড় ছেলে আব্দুস সবুর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, মেঝ ছেলে মো. ইউনুস আলী ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য। অথচ গত বৃহস্পতিবার রাতে শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মানির নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল আমার বাড়িতে যায়। তারা আমার বড় ছেলেকে জামায়াত-বিএনপি বলে তাকে খুজতে থাকে। কিন্তু তাকে না পেয়ে আমাদের বাড়িতে ফেনসিডিল আছে বলে খোঁজাখুঁিজ করতে থাকে এবং ঘরের মধ্যে থাকা আলমারিসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এছাড়া ঘরে থাকা সাতক্ষীরা-২ আসনের নৌকা প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির নির্বাচনী পোস্টার ছিড়ে এবং পা দিয়ে মাড়িয়ে দেয় তারা। পরে আমার পোতা ছেলে ৯ম শ্রেণির ছাত্র আব্দুল্লাহকে আটক করে পুলিশে দেওয়ার হুমকি দেয়। এঘটনায় শুক্রবার সকালে মানি মোবাইল ফোনে আমার হাত পা ভেঙে দেওয়ার হুমকি প্রদর্শন করে এবং আমার সন্তান ও তাদের পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিভিন্নভাবে হয়রানির হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *