ঢাকাFriday , 21 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার কলারোয়ায় নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 21 December 2018, 12:53

ডেস্ক রিপোর্ট: কলারোয়া উপজেলার যুগেখালি ইউনিয়নের ওফাপুরে নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত-বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মধ্যরাতে ওফাপুরে নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ৬-৭টি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জানান, রাতে জামায়াত-বিএনপির লোকজন মিছিল নিয়ে এসে স্থানীয় একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের উপস্থিতিতেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির আটজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালেই এইকার্যালয়টি উদ্বোধন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *