ঢাকাThursday , 20 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নৌকার কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

admin ঢাকা
আপডেট: 20 December 2018, 22:46

আহসানুর রহমান রাজীব: শ্যামনগরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে বোমা হামলার অভিযোগ উঠেছে। এতে নিপুন নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, বোমা নয় ককটেল বিস্ফোরণ হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে শ্যামনগর উপজেলার শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আওয়ামী লীগ কর্মী নিপুন বাদঘাটা এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে।
আহত নিপুন জানায়, শ্মশান ঘাট এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বসে তারা তিন চারজন গল্প করছিলেন। এ সময় পেছন দিক থেকে কে বা কারা মোটরসাইকেল যোগে এসে আওয়ামী লীগ অফিস লক্ষ্য করে বোমা ফাটিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বোমা নয়, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোন মামলা বা অটক না হলেও তদন্ত অব্যাহত রায়েছে।
এদিকে বোমা হামলার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী এসএম জগলুল হায়দার সাংবাদিকদের বলেন, গভীর রাতে মোটরসাইকেল যোগে কুলো মার্কার প্রার্থী গোলাম রেজা ও তার নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক হাফেজ রশিদ দলবল নিয়ে আমাদের নির্বাচনী অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে বোমা নিক্ষেপ করেছে।
তবে, এ সব অভিযোগ উড়িয়ে দিয়ে বিকল্পধারার কুলো প্রতীকের প্রার্থী গোলাম রেজা বলেন, জগলুল হায়দার সাধারণ মানুষকে ভয় পায়। আমার ফিল্ড নষ্ট করতে রাতে বাজি ফুটিয়ে আমার ও আমার কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য নাটক করছে। ঐ দিন রাতে আমি কালিগঞ্জের বাসায় অবস্থান করছিলাম। আর হাফেজ রশিদ হাইকোর্ট থেকে পুরাতন মিথ্যা মামলার জামিন আনতে ঢাকার পথে ছিলেন। সকালে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আদালতে হাজির হন। তাহলে আপনারা বলেন আমরা কি করে বোমা ফাটালাম? তিনি বুঝতে পেরেছেন জনগণ তার সাথে নেই। তার বাহিনীর সদস্য লায়েছ, হাফিজদের সীমাহীন অত্যাচারে খেটে খাওয়া মানুষ বাড়ি থাকতে পারে না। তাই পরিকল্পিতভাবে বিভিন্ন নাটক সাজিয়ে আমার উপর হামলা চালিয়ে আবার আমার নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে। আগে দুটি মিথ্যা মামলা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *