ধুলিহরে নৌকা প্রতীকে ভোট চেয়ে পথসভা
ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সদরের ধুলিহরে নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০শে ডিসেম্বর) বিকালে চাঁদপুর কলেজ মাঠে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। মাস্টার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সম জালাল উদ্দিন, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply