কেরালকাতায় নৌকায় ভোট চেয়ে মুস্তফা লুৎফুল্লাহ’র জনসভা
ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার বিকাল ৩টায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে নৌকা প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের মহাজোটের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, আ’লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মঞ্জু, ভিপি মোরশেদ, ইউনিয়ন সভাপতি মাস্টার হাফিজুর সাধারণ সম্পাদক মশিয়ার রহমানসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। উন্নয়নের এ ধারা অব্যহত রাখতে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। পরে কুশুডাঙ্গা ইউনিয়নের শাকদহা বাজার, দেয়াড়া ইউনিয়ন দেয়াড়া বাজার, পাটুরিয়া বাজার, খোরদোসহ বিভিন্ন স্থানে পথ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

Leave a Reply