মৌতলা ও দক্ষিণ শ্রীপুরে জগলুলের গণসংযোগ
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী এস এম জগলুল হায়দারের নির্বাচনী গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। গণসংযোগ শেষে মৌতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় এবং সভাপতি দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী এসএম জগলুল হায়দার।
তিনি বলেন, আমি দীর্ঘদিন এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি এবং নিরলসভাবে জনগণের সেবা করেছি। আগামীতে নির্বাচিত হলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। মহান স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ দেশে ব্যাপক উন্নয়ন করেছে বলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জোয়ার বইছে। একটি উন্নত সুখি সমৃদ্ধ দেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সঈদ মেহেদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী ফতেমা ইসলাম রিক্তা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুজ্জামান, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সামসুদ্দিন আহম্মেদ, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অনিক মেহেদী প্রমুখ।
পরে এসএম জগলুল হায়দার বাঁশতলা বাজারসহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করে নৌকা প্রতীকে ভোট চান তিনি।

Leave a Reply