চালতেতলা বাজারে নির্বাচনী সভা
নৌকায় ভোট চেয়ে চালতেতলা বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদস্য আব্দুল মুজিদ, শহিদুল ইসলাম পুটে, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল খালেক, কবির হোসেন, রোকেয়া বেগম, আনছার আলী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আব্দুল হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে বাংলার মানুষ না চাইতে সবকিছু পায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এদেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসাসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আগামীতে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply