ঢাকাThursday , 20 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-২ আসনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 20 December 2018, 22:04

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে নৌকা প্রতীকে ভোট চেয়ে সাতক্ষীরা-২ আসনের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের তালতলা, মাগুরা, থানাঘাটা মোড় ও মিলগেট মোড় এবং সাতক্ষীরা পৌরসভার ১ ও ৯ নং ওয়ার্ডের মিলবাজার, আমতলার মোড়, টাউনবাজার, নারকেল তলা মোড়, চৌরঙ্গী মোড়, সাতক্ষীরা সদর হাসপাতাল, খুলনারোড মোড, টার্মিনাল ও জজকোর্ট সংলগ্ন এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে এই গণসংযোগ করা হয়। এ সময় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশের নেতৃত্বে জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষি ঋণ ও পুনর্বাসন সম্পাদক মো. হাফিজ, সমাজ কল্যাণ সম্পাদক আলিম সরদার, বন ও পরিবেশ সম্পাদক কিয়ামুদ্দিন, সাতক্ষীরা পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুল বাশার, মনোরঞ্জন বন্দোপধ্যায়, আরোফিন করির, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *