দেবহাটায় রুহুল হকের পক্ষে যুবলীগের প্রচারণা
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনী-কালীগঞ্জ একাংশ) আসনের আওয়ামী লীগ মহাজোট মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছে দেবহাটা উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষের নেতৃত্বে দেবহাটার কুলিয়া, টিকেট, সুবর্ণাবাদ, পুটিমারী বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, স্থানীয় ওয়ার্ড সভাপতি অচিন্ত্য কুমার মন্ডল, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মন্ডল, আব্দুল জলিল, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বকুল হোসেন প্রমুখ।

Leave a Reply