ঢাকাThursday , 20 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 20 December 2018, 21:45

যশোর অফিস: যশোরে মদন অধিকারী (৪০) নামে একজন দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের মানিকদিহি গ্রামে রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের গলাকাটা, মুখ, ঠোঁট, ডানহাত ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত মদন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কল্লোলপাড়ার বিমল অধিকারীর ছেলে বলে জানিয়েছেন তার চাচাতভাই অশোক অধিকারী।
অশোক বলেন, মদন বিভিন্ন হাঁটে কাঁচা মাল উঠানো নামানোর কাজ করতো। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পরে আর বাড়ি ফিরে আসেনি। খোঁজাখুঁজি করে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। সকালে মানিকদিহি গ্রাম থেকে কেউ একজন ফোন করলে আমরা ঘটনাস্থলে এসে তার লাশ দেখতে পাই।
কী কারণে কারা তাকে হত্যা করেছে তা বলতে পারেননি অশোক।
যশোর সাজিয়ালি পুলিশ ক্যাম্পের আইসি এসআই সুকুমার কুন্ডু জানান, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয় ।পুলিশ এই হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *