ধুলিহরে টিকাদান কর্মসূচি
ধুলিহর প্রতিনিধি: সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টে টিকাদান কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে তাদের গবাদিপশুকে টিকা দেয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা আফছার আলি, বিমল কৃষ্ণ সরকার, শামছুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply