ঢাকাThursday , 20 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের নওয়াবেঁকীতে নৌকার প্রতীকের পথসভা

admin ঢাকা
আপডেট: 20 December 2018, 21:36

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকী বাসষ্টান্ডে সাতক্ষীরা-৪ আসনের মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪ টায় আটুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু সালেহ বাবুর সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশান এর উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের মহাজোট মনোনিত আওয়ামী লীগ প্রার্থীর সাংসদ এস.এম জগলুল হায়দারের সমর্থনে পথসভাটি অনুষ্ঠিত হয়। সভায় আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিএম. সালাহ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু। (বিশেষ পিপি), সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট জিএম. শোকর আলী, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট এসএম. আতাউর রহমান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালী ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিম, মুন্সিগঞ্জ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা সাঈদ, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সাধু রঞ্জন মন্ডল, আওয়ামী লীগ নেতা এমএম. মারুফ বিল্যাহ, মোস্তফা জামান খোকন প্রমুখ। পথসভায় বক্তাগণ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়মূখী কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা প্রতীকে ভোট চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *