মডেল নির্বাচন উপহার দিতে আপ্রাণ চেষ্টা করব: জেলা প্রশাসক
সমীর রায়, আশাশুনি: সাতক্ষীরা জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এসএম মোস্তফা কামাল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে আলাদা তাৎপর্য বহন করে। এই প্রথম কোন দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তাই একটি মডেল নির্বাচন উপহার দিতে সাতক্ষীরা জেলা প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। নির্বাচনের আগে পরে অতীতে আগুন সন্ত্রাস, বৃক্ষনিধন ও সহিংসতা করে সাতক্ষীরাকে কলঙ্কিত করা হয়েছে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে আমরা সাতক্ষীরার কলঙ্কমোচন করতে চাই।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে আশাশুনি সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ কর্র্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আশাশুনি নির্র্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, নির্র্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ আপনারা নির্র্ভয়ে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে জেলার আইনশৃঙ্খলা বাহিনী নিরবিচ্ছিন্নভাবে আপনাদের সহযোগিতা করে যাবে। প্রতিটি নিরাপত্তা দলের সাথে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। কোন অপশক্তিকে নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।
প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির, র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর মাহবুব রহমান খান, জেলা আনসার কমান্ডার মনিরুল ইসলাম, আশাশুনি সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, নির্র্বাচন কর্মকর্তা সাইফুর রহমান, আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ প্রমুখ।
আশাশুনি উপজেলার ৮৫টি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন নির্র্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের প্রশিক্ষকবৃন্দ।

Leave a Reply