ঢাকাThursday , 20 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরামের মতবিনিময়: সুপেয় পানিতে ৬০ ভাগ মানুষের অভিগম্যতা নেই

admin ঢাকা
আপডেট: 20 December 2018, 20:37

ডেস্ক রিপোর্ট: ‘ঘরে ঘরে সুপেয় পানি’ স্লোগানে পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স.ম আলাউদ্দীন মিলনায়তনে সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী ও আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ডা. মো. আবুল কালাম বাবলা, সুশীলন’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জিএম মনিরুজ্জামান, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু, সদস্য সচিব আলীনুর খান বাবলু, টিআইবির সাতক্ষীরা জেলা ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, কাজী আকতার, নাজমুল আলম মুন্না প্রমুখ।
বক্তারা বলেন, ‘বর্তমানে দেশে ৯৭ ভাগ মানুষের পানিতে অভিগম্যতা থাকলেও লবণাক্ততা, আর্সেনিক ও আঞ্চলিক দুর্গমতা বিবেচনায় সুপেয় নিরাপদ পানিতে ৬০ ভাগ মানুষের অভিগম্যতা নেই। এ প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অঙ্গীকার প্রয়োজন।
সভায় এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম ৭টি প্রস্তাবনা তুলে ধরে।
এগুলো হলো, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাণের দাবি ঘরে ঘরে সুপেয় পানি নিশ্চিত করা, ক্রমবর্ধমান লবণাক্ততা ও আর্সেনিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সিএস খতিয়ান অনুযায়ী সরকারি পুকুর, খাল ও জলাধার উদ্ধার করে মিষ্টি পানির আধারে পরিণত করা এবং ব্যবহার নিশ্চিত করা, টেকসই ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার যথাযথ বাস্তবায়নসহ জনসমাগম স্থল এবং সকল প্রতিষ্ঠানে নারী, শিশু ও প্রতিবন্ধী বাস্তব স্যানিটেশন সেবা নিশ্চিত করা, দুর্গম ও পিছিয়ে পড়া প্রামীণ এলাকা এবং শহরের বস্তি ও নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সকলের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন সেবা নিশ্চিত করতে ওয়াশ খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি শহর ও গ্রামের মধ্যে বিনিয়োগের ন্যায্যতা নিশ্চিত করা, অবকাঠামো নির্মাণসহ যে কোন উন্নয়ন কর্মকান্ডে জলাভূমি রক্ষা এবং পানির স্বাভাবিক প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করাসহ পানি ও স্যানিটেশনের ক্ষেত্রে নতুন স্থাপনা নির্মাণের পাশাপাশি পুরাতন স্থাপনাগুলোকে সংস্কার ও মেরামতের মাধ্যমে সচল রাখার জন্য বাজেট প্রদান ও উদ্যোগ গ্রহণ করার দাবি জানান। সভা পরিচালনা করেন উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আশেক-ই এলাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *