ঘোনায় নির্বাচনী জনসভায় এমপি রবি: নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার সুযোগ দিন
নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার সুযোগ দিন
ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ঘোনায় নৌকা প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকালে ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঘোনা বাজারে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিল উদ্দিন সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে- সেজন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মানুষ এখন নৌকা প্রতীকের পাগল। দেশের মানুষ সোচ্চার হয়েছে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের নৌকার প্রতি। আমি আপনাদের মহামূল্যবান ভোটে আবারও নির্বাচিত হলে নেতা নয় সেবক হিসেবে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার উন্নয়ন ও কল্যাণে চাকর হিসেবে কাজ করবো।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাবেক সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, কাজী মারুফ আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক।

Leave a Reply