শহরে নৌকার প্রতীকের প্রার্থী রবির গণসংযোগে জনস্রোত
ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার শহরের সুলতানপুর বড় বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তার দু’ধারে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন সাতক্ষীরা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। নেতা-কর্মীদের অংশগ্রহণে এসময় গণসংযোগ জনস্রোতে রূপ নেয়। যেন নৌকা প্রতীকের বিশাল এক মিছিল।
গণসংযোগকালে তিনি বলেন, আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। আমি গত ৫ বছরে নির্বাচনী এলাকার অনেক উন্নয়ন করেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো আপনাদের সহযোগিতা নিয়ে শেষ করবো এবং আপনাদের প্রত্যাশানুযায়ী উন্নয়ন করবো। জননেত্রী শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। আমি আলোকিত মানুষ নিয়ে জনগণের চাকর হিসেবে কাজ করবো এবং সুন্দর সাতক্ষীরা উপহার দেবো।
গণসংযোগকালে নৌকা প্রতীকের স্লোগানে স্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ আব্দুস সেলিম, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, কাজী ফিরোজ হাসান, মো. শহিদুল ইসলাম, ফারহা দীবা খান সাথী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, ইদ্রিস বাবু, সুলতানপুর মৎস্য বাজার সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, সুলতানপুর কাঁচা বাজার সমিতির আব্দুর রহিম বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাবেক সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, কাজী মারুফ আহমেদ প্রমুখ। এসময় আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply