ঢাকাWednesday , 19 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দিনভর ডা. আ ফ ম রুহুল হকের গণসংযোগ ও পথসভা

admin ঢাকা
আপডেট: 19 December 2018, 22:40

আরিফুল ইসলাম রোহিত: ‘আমি দীর্ঘদিন এলাকার উন্নয়নের পাশাপাশি দেশের জন্য অনেক আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছি। নিরলসভাবে জনগণের সেবা করেছি। আগামীতে নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। একটি উন্নত সুখী, সম্মৃদ্ধ দেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
কালিগঞ্জের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ ও পথসভায় সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ আংশিক) আসনে নৌকার প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এসব কথা বলেন।
বুধবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে তিনি চাম্পাফুল, ঘুশুড়ি, আমিয়ান, তারালী চৌরাস্তা মোড়, তেঁতুলিয়া, রহিমপুরে পথসভা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ডা. জাহাঙ্গীর আলম, রুহুল হক এমপির ছেলে ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, তারালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দেবহাটা খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজের শিক্ষক শামছুল হুদা কবির খোকন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবু, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি সদস্য নূর মোহাম্মদ পাড় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *