ঢাকাWednesday , 19 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে চোরাই মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ২

admin ঢাকা
আপডেট: 19 December 2018, 22:33

যশোর অফিস: যশোর শহরের হাটখোলা রোডস্থ মিড টাউন হোটেলের সামনে থেকে মোটর সাইকেল চুরির পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে সাতক্ষীরা জেলার সদর উপজেলার দেবনগর গাজীপাড়ার মৃত নওশের আলী গাজীর ছেলে মুন্না গাজী ও যশোরে অভয়নগর উপজেলা ধোপাদী গ্রামের নজরুল ইসলাম মোল্যার ছেলে সোহেল রানা মোল্যা। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই সোবহান শরীফ জানান, গত ১৪ ডিসেম্বর বিকেলে ওই স্থান হতে বাজাজ সিটি মোটর সাইকেল চুরি হয়। চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাজার থেকে পেশাদার মোটর সাইকেল সিন্ডিকেটের সদস্য মুন্না গাজীকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বিকেলে ৩ টায় সোহেল রানা মোল্যাকে গ্রেফতার করে। ওই সময় তার বাড়িতে থাকা চুরিকৃত মোটর সাইকেল উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *