ঢাকাWednesday , 19 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেশরায় নৌকার পক্ষে মুক্তিযোদ্ধা সংসদের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 19 December 2018, 22:19

খেশরা (তালা) প্রতিনিধি: তালার খেশরায় নৌকার পক্ষে গণসংযোগ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ তালা উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ।
বুধবার (১৯ ডিসেম্বর) খেশরা ইউনিয়নের হরিহরনগর, মুড়াগাছা, শাহজাতপুর, বালিয়াসহ বিভিন্ন স্থানে শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে এর ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদ তালা উপজেলা ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ারদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সহ-কমান্ডার মঈনুল ইসলাম, অমাল কান্তি ঘোষ, খেশরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শেখ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম গোল্দার, মাস্টার আব্দুর রশিদ সরদার, আওয়ামী লীগ নেতা আবুল কালাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *