ব্রহ্মরাজপুরে নৌকায় ভোট চাইলেন আসাদুজ্জামান বাবু
ডেস্ক রিপোর্ট: ব্রহ্মরাজপুরের মেল্লেকপাড়ায় নৌকায় ভোট চেয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীলা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
পথসভায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবলীগের সদস্য শফিউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাবেক ছাত্রনেতা ফারুকুজ্জামান ডেভিট, শেখ আমিনুর রহমান কাজলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় আসাদুজ্জামান বাবু বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিলো তাদের কোনভাবেই ভোট দেওয়া যাবে না। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলার মানুষের ভাগ্যের, দেশের উন্নয়ন ঘটেছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেলে হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সে কারণে আগামী ৩০ ডিসেম্বর ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

Leave a Reply