ঢাকাWednesday , 19 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কাঁকড়া চাষ গবেষণা ও প্রদর্শনী খামার পরিদর্শনে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

admin ঢাকা
আপডেট: 19 December 2018, 21:50

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে কাঁকড়া চাষ গবেষণা ও প্রদর্শনী খামার পরিদর্শন করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ. ই. রেনে হোলেন্সটিয়ান। বুধবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের এই খামার পরিদর্শন করেন।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন-এসডিসি এর অর্থায়নে, কেয়ার বাংলাদেশ’র কারিগরি সহযোগিতায় সমষ্টি প্রকল্পের আওতায় ঢাকা আহ্ছানিয়া মিশন জেলার কালিগঞ্জ এবং শ্যামনগরে কাঁকড়া চাষে জড়িত কৃষকদের নিয়ে কাঁকড়া চাষ গবেষণা প্রকল্প বাস্তবায়ন করছে।
পরিদর্শনকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী উত্তর পাড়া কাঁকড়া মোটাতাজাকরণ দলের সদস্য, কাঁকড়া নার্সারী, আড়ৎদার, পাইকার, স্থানীয় সেবাদানকারী ও নদী থেকে কাঁকড়া আহরণকারীদের সাথে মতবিনিময় করেন।
এই পরিদর্শন টিমের আরও ছিলেন, কোরনেলিয়া হোলেন্সটিয়া, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি প্রবোদ দেব কোটা, গিয়াস উদ্দিন তালুকদার, সদরুজ্জামান-তামাম, সাজেদা ইয়াছমিন, আলমগীর হোসেন, আছাদুজ্জামান এবং নওয়াবেঁকী গণমুখী ফাউ-েশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *