শহরের প্রবীণ শিশু বিশেষজ্ঞ ডা. মমতাজ উদ্দিন আর নেই
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের প্রবীণ শিশু বিশেষজ্ঞ ডা. মমতাজ উদ্দিন (৯২) আর নেই (ইন্নালিল্লাহি…….রাজেউন)।
বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি সদর থানা সংলগ্ন নিজস্ব বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার ছেলে ডা. মিনহাজ জানান, বৃহস্পতিবার বাদ জোহর সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রথম জানাযা এবং বাদ আসর তালার খলিসখালী গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
এদিকে, মৃত্যুর খবর শুনে আত্মীয়-স্বজনসহ প্রতিবেশিরা তাকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমায়।

Leave a Reply