আশাশুনি প্রেসক্লাবের ভোট ৩০ জানুয়ারি
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের কার্র্যকরী কমিটির সভায় আগামী ৩০ জানুয়ারি ক্লাবের নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে। বুধবার (১৯ ডিসেম্বর) সকালে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি জিএম মুজিবর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক জিএম আল ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এসএম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাহিত্য সম্পাদক সচ্চিদানন্দ দে সদয়, ক্রীড়া সম্পাদক শেখ হাসান, সদস্য হাবিবুল্যাহ বিলালী প্রমুখ।
সভায় ৭ ডিসেম্বর কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে ২০১৯ সালের ৩০ জানুয়ারি নির্বাচনের দিন ধার্য, একই সাথে ছয় সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠনসহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply