শ্রীউলায় রুহুল হকের পক্ষে যুবমহিলা লীগের সমাবেশ
শ্রীউলা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির নৌকা প্রতীকে ভোট চেয়ে শ্রীউলায় ইউনিয়ন যুব মহিলালীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে নাকতাড়া কালিবাড়ী বাজারে উপজেলা যুবমহিলা লীগের সভাপতি সীমা সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু হেনা সাকিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা রহিম, সাংবাদিক অসিম বরণ চক্রবর্তী, মহিলা ইউপি সদস্য তহমিনা জোয়ার্দার, কৃষকলীগের সভাপতি সঞ্জয় মিশ্র, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রাহান সাদ, তরুণলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply