ঢাকাWednesday , 19 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা সভা

admin
December 19, 2018 8:57 pm
Link Copied!

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এসএম জগলুল হায়দারের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু। এসময় প্রধান অতিথি বর্তমান সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ্ বাবু, নুরনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর আলী, মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা সাঈদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর বিকাল সাড়ে ৪টায় কাশিমাড়ী নতুন বাজার ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নৌকা প্রতীকের আরও একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় যুব সংহতি কাশিমাড়ী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে নৌকা প্রতীককে সমর্থন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ সরদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।