ঢাকাWednesday , 19 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডিসি মোস্তফা কামাল: নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সাতক্ষীরার মর্যাদা ফিরিয়ে আনা হবে

admin
December 19, 2018 8:29 pm
Link Copied!

মীর খায়রুল আলম, দেবহাটা: সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল বলেছেন, সাতক্ষীরা জেলায় অনেক মহাপুরুষের জন্য। এই জেলা সুজলা, সুফলা শস্য শ্যামল। এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয়। কিন্তু বিগত ২০১৩-১৪ সালে কিছু মানুষের জন্য এটি নরকে পরিণত হয়েছিল। তখন জাতীয় নির্বাচনের সময় ছিল। ঠিক তেমনি কয়েক দিন পরে আবারও অনুষ্ঠিত হবে সেই কাক্সিক্ষত সংসদ নির্বাচন। এবারের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে ঘিরে কোন নাশকতা, সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না। ইতোপূর্বে সাতক্ষীরার সুনাম ছিল কিন্তু বিগত দিনের কিছু ভুলে সেটি বদনামে পরিণত হয়েছে। তাই আগামী ৩০ ডিসেম্বর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার প্রদানের মধ্যদিয়ে জেলার মর্যাদা ফিরিয়ে আনা হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বর্তমান বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় উপনীত হয়েছে। তাই কোন বাধা এই অগ্রগতিকে দাবিয়ে রাখতে পারবে না।
মি. কামাল আরও বলেন, আমরা বীরের জাতি। সব বাধা পেরিয়ে বিজয় আনবোই। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা দেশের নাগরিক, আপনাদের দায়িত্ব ভোট দেওয়া। আর আমাদের দায়িত্ব নিরাপত্তা প্রদান করা। আপনারা ভোটের দিন দেখে শুনে সঠিক প্রার্থীকে মূল্যবান ভোট প্রদান করে রাষ্ট্র গঠনে অংশ নেবেন। ভোটের আগে পরে সংখ্যালঘুরা যাতে হামলার শিকার না হয়, সেদিকে সচেষ্ট থাকবে প্রশাসন।
তিনি দেশের চলমান উন্নয়নের কথা তুলে ধরে আরো বলেন, সময় এসেছে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার। তাই অপশক্তিকে আর সুযোগ দেওয়া হবে না। আর তাই যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনা, আনসার, গ্রাম পুলিশ, সিভিল প্রশাসনসহ বিভিন্ন বাহিনী ইতোমধ্যে মাঠে নেমেছে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করা হবে। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন প্রত্যেক ভোটার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসবেন। কোথাও কোন বাধার সম্মুখীন হলে প্রশাসনকে বললেই সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা মনের ভিতর ভয় না রেখে উৎসবের আমেজে কেন্দ্রে যেয়ে মূল্যবান ভোট দিয়ে সরকার গঠন করবেন। আপনারা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সে জন্য দায়িত্বপ্রাপ্তদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, যাতে জঙ্গী, সন্ত্রাস, নাশকতা, অপ্রপ্রচার, গুজব না ছড়ায় সেদিকে সকলে খেয়াল রাখবেন। মনে রাখবেন সাতক্ষীরার মাটিতে আর কোন জঙ্গীবাদ, সন্ত্রাসী, নাশকতাকারীর স্থান দেওয়া হবে না। তাই প্রশাসনকে তথ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বাজায় রাখতে সাহায্য করুন।
বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর মাহবুব রহমান খান, জেলা আনসার কমান্ডার মনিরুল ইসলাম, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য বানু আল কাদেরী, স্থানীয় দিপক ঘোষ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্বল মৈত্র, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, পারুলিয়া ইউপি সদস্য সালাউদ্দীন সরাফি, ইয়ামিন আলী, গাজী শহিদুল্লাহ, শেখ মোকারম আলী, গোলাম ফারুক, সিরাজুল ইসলাম, হামিদা পারভীন, নারগিছ বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, মহিলী সম্পাদিকা মাছুরা সাথী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছানউল্লাহ কল্লোলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।