আশাশুনিতে অভিবাসী দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, সমাজসেবা অফিসার ইমদাদুল হক, সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, কৃষি অফিসার রাজিবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।
এর আগে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

Leave a Reply