ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-১ আসনে ছাত্রসমাজের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 22:21

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সৈয়দ দিদার বখতের পক্ষে গণসংযোগ করেছে জেলা ছাত্র সমাজ নেতৃবৃন্দ।
মঙ্গলবার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বিভিন্ন বাজারে জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আকরামুল ইসলামের নেতৃত্বে গণসংযোগে অংশ নেন ছাত্রসমাজ নেতা ফারুক হুসাইন, লতিফুর রহমান, সোহাগ হোসেন, জাহিরুল ইসলাম, গফুর সরদার, ইয়াছিন, রেজাউল, আবুল কালাম, যুব সংহতি নেতা বাবলুর রহমান, লিটন গোলদার, জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় ছাত্র নেতৃবৃন্দ ইসলামকাটি ইউনিয়নের বদরমোড়, রেজিস্ট্রি অফিস মোড়, মোহনা বাজার, ভাগবাহ বাজার, সুজনশাহ বাজার, নতুন বাজার, কাউন্সিল মোড়সহ বিভিন্ন স্থানে লাঙল প্রতীকে ভোট দেওয়ার জন্যে ভোটারদের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *