ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা লিয়াকত আলী আহত

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 22:18

কালিগঞ্জ প্রতিনিধি: মোটরসাইকেলের সাথে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার লিয়াকত আলী (৬৭)।
পারিবারিক সূত্র জানায়, লিয়াকত আলী গত সোমবার বিকেলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কালিগঞ্জে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে খানপুর-কৃষ্ণনগর বাজার সড়কের ঢালীপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখি একটি দ্রুতগামি ইঞ্জিন ভ্যানের সাথে সংঘর্ষ হলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ২নং কেবিনে চিকিৎসাধীন আছেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান, ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুকসহ কমান্ডের সকল সদস্য তার সুস্থতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *