কালিগঞ্জে কলেজ ছাত্রের আত্মহত্যা
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে রেজওয়ান পারভেজ (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আশাকুল ইসলামের ছেলে ও কুশুলিয়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে কলেজ ছাত্র রেজওয়ান পারভেজ নিজ ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে থানার উপ-পরিদর্শক জিয়ারত আলী ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
স্থানীয়রা ধারণা করছেন প্রেম ঘটিত কারণে কলেজ ছাত্র রেজওয়ান আত্মহত্যা করেছে। কিছুদিন পূর্বে সে কুশুলিয়া কলেজে ছাদের উপর থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা চালাতে গেলে তার সহপাঠীরা তাকে রক্ষা করে। এব্যাপারে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপত্যু মামলা হয়েছে।

Leave a Reply