ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে ফিংড়ীতে পথসভা

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 22:00

ফিংড়ী প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিজয়ী করার লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুলতিয়া মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ফিংড়ী ইউনিয়ন সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-সম্পাদক মহাদেব কুমার ঘোষ, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, যুবলীগের রবিন দাশ, হুমায়ূন কবির, শেখ আতাউর রহমান, হাফিজুল ইসলাম, সাগর হোসেন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের আলামিন হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *