ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: আমার ভোট আমি দেবো মুক্তিযুদ্ধের পক্ষে দেবো

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 21:57

ডেস্ক রিপোর্ট: ‘আমার ভোট আমি দেবো মুক্তিযুদ্ধের পক্ষে দেবো’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি আবু আফ্ফান রোজ বাবু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের সকল জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়েছে। স্বাধীনতা বিরোধীদের দেশের জনগণ প্রত্যাখান করেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশের মানুষ আজ একই কাতারে দাড়িয়েছে। সবাই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেন মশু। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সাহিত্যিক সহিদুর রহমান, আমিনুর রশিদ, কণ্ঠ শিল্পী কামরুল ইসলাম, মাহবুব, চৈতালী প্রমুখ।
শিল্পী সাহিত্যিকসহ সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলায় পরিণত এ সমাবেশ কবিতা ও গানের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্মা ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *