ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংখ্যালঘু মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 21:52

মঙ্গলবার সংখ্যালঘু মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সুরক্ষা-নাগরিক অধিকার ও মর্যাদা (সু-না-ম) সাতক্ষীরা জেলা কমিটি।
সুনাম জেলা কমিটির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি দেশের লাখো শহিদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করতে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের উপর অত্যাচার, জমি ও সম্পদ দখল এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
স্মারকলিপিতে বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু মানুষের জানমালের নিরাপত্তাসহ আস্থা ফিরিয়ে আনতে কার্যকরী সরকারি উদ্যোগ গ্রহণ, অর্পিত সম্পত্তি বিরোধ নিষ্পত্তিতে আইনি জটিলতা অপসারণ, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু কমিশন গঠন, সকল ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি প্রদান, বিভিন্ন সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলায় দায়েরকৃত মামলার দ্রুত বিচার প্রক্রিয়া গ্রহণ ও নিষ্পত্তির দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *