ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে গোলাম রেজার গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 21:37

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে বিকল্পধারার সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা কুলা প্রতীকের গণসংযোগ করেছেন। এর আগে তিনি কৃষ্ণনগর বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কৃষ্ণনগর বাজারে বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে তিনি মতবিনিময় করেন। পরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এক পথসভার আয়োজন করা হয়।
সভায় তিনি বলেন, আমি যদি আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি তাহলে সাতক্ষীরা-৪ আসনের জনগণকে মিথ্যা মামলা-হামলা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো। একই সাথে এই অঞ্চলের সকল উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিকল্পধারার সভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফুল্যাহ মো. বাবলু, সাধারণ সম্পাদক আ. কাদের, যুগ্ম আহবায়ক সাফিয়া পারভীন, শ্যামনগর উপজেলা বিকল্পধারার সাধারণ সম্পাদক আ. হান্নান মিয়া, যুগ্ম আহবায়ক হাফেজ আ. রশিদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহবুব ইলাহী, শরিফুল ইসলাম মিঠু, ডা. আইয়ুব হোসেন, আমিনুর কাগুচী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *