সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রচারণায় ছাত্রলীগ
স.ম ওসমান গণী সোহাগ, বুড়িগোয়ালিনী: সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এসএম জগলুল হায়দারের পক্ষে সকল ভেদাভেদ ভুলে প্রচারণায় নেমেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে সাতক্ষীরা-৪ আসনের শ্যামনগর এবং কালিগঞ্জ (আংশিক) উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য রাখেন। রেজা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে আবারও নৌকায় ভোট দিতে হবে। সাতক্ষীরা-৪ আসনে নৌকাকে বিজয়ী করেই ছাত্রলীগের নেতৃবৃন্দ ঘরে ফিরবেন। পাশাপাশি জননেত্রীর হাতকে শক্তিশালী করে চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় প্রচারণায় অংশ নেন ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম তারেক বিন হায়দার রাজন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রকি, শ্যামনগর উপজেলা সভাপতি গাজী একরামুল হক লায়েস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম শাহরিয়ার সোহাগ, সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম বাবু প্রমুখ।

Leave a Reply