ঢাকাTuesday , 18 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে প্রতিপক্ষের হামলায় আ’লীগ কর্মী জখম

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 21:25

যশোর অফিস: যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী গ্রামে প্রতিপক্ষের হামলায় হারুন-অর রশিদ (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মী জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের জলিল গাজীর ছেলে।
আহত হারুন-অর রশিদ জানিয়েছেন, আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে তিনি নৌকা প্রতিকের কাজী নাবিল আহমেদের কাজ করছেন। সোমবার রাত ৯টার দিকে তিনি নারাঙ্গালী বাজারে নির্বাচনী প্রচার কার্যালয়ে বসেছিলেন। এ সময় ক্ষমতাসীন দলের অপর একটি পক্ষের দুর্বৃত্ত মানিকের নেতৃত্বে মহন,উজ্জ্বলসহ ১০/১২ জন তার কার্যালয়ে হামলাকরে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *