Sunday, 6 September 2026

কলারোয়ায় স্যানিটেশন জোরদারকরণে সভা

admin ঢাকা
আপডেট: 18 December 2018, 21:10

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় স্যানিটেশন ও ওয়াশ কর্মসূচি জোরদারকরণের লক্ষ্যে মানুষের সচেতনতা বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলারোয়া ব্র্যাক অফিসের হলরুমে ব্র্যাক ওয়াশ প্রোগ্রামের আয়োজনে ত্রৈমাসিক এই সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের সভাপতিত্বে ও মোশাররফ হোসেনের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির ম্যানেজার সোহেল পারভেজ।
আরও উপস্থিত ছিলেন, ব্র্যাকের কর্মকর্তা রোকনুজ্জামান, প্রদীপ কুমার সরকার, যাদব সরকার, শহিদুল ইসলাম, শিপন হোসেন, প্রকাশ বৈরাগী, গ্রাম্য সভাপতি সুফিয়া বেগম, গণমৈত্রী পরিচালক মেহেদী হাসান, উন্নয়ন পরিষদের রিপন হোসেন প্রমুখ।
সভায় বক্তারা স্যানিটেশনের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *