দেবহাটা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেবহাটা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী ও উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল আলম রশিদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এমএ মামুন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল্যাহ- আল মাসুদ, কার্য নির্বাহী সদস্য আবু হুরাইরা, রিয়াজুল ইসলাম, আজিজুল হক আরিফ, এস এম নাসির উদ্দীন, নির্মল কুমার মন্ডল, ডা. অহিদুজ্জামান, ফরহাদ হোসেন সবুজ, আবির হোসেন লিয়ন, রুহুল আমিন, নাজমুল হাসান প্রমুখ।
এর আগে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের নেতৃবৃন্দ।
